উত্তরদিনাজপুর

সরকারি জেলা শিক্ষা ও প্রশিক্ষন সংস্থার ছাত্র ছাত্রীদের উদ্যোগে রক্তদান শিবির কালিয়াগঞ্জে

যারা সমাজ গড়ার কারিগর তারা আজ সমাজের মানুষের রক্তের যোগানের তাগিদে এগিয়ে এলো। কারন রক্তদান মহান দান। এখোন বিজ্ঞান ভিত্তিতে রক্ত উপার্যন করা সম্বব হয়ে উঠেনি। সেই কারনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সরকারি জেলা শিক্ষা ও প্রশিক্ষন সংস্থা ছাত্র ছাত্রীদের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবের সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদের চেয়ারম্যান জাহিদ আলমম আরজু, প্রশিক্ষন সংস্থার অধ্যাপক কে এ সাদাত, এলাকার বিশিষ্ট সমাজসেবী দধীমোহন দেবসর্মা সহ আরো অনেকে। এদিনের রক্তদান শিবিরে প্রশিক্ষন সংস্থার ১৩০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১০০ জন ছাত্র- ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে।

        শিবিরে উপস্থিত হয়ে এদিন অমল আচার্য জানান, যারা আগামীদিনের শিক্ষক শিক্ষিকা হবে তারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে এটি মহান উদ্যোগ। এক ইউনিট রক্ত একটি মমূর্ষ রোগীর প্রান বাঁচাতে পারে। তাই এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/QeSCHzxqmfM